মা
মা
খুবাইব আহমদ
চোখের জলে মুখখানি মোর ধুইয়া দিতাম রোজ
কুড়িরও বেশি বছর হইল কেউ নিল না খোঁজ
মাইজান মোর মরিয়া গেল উড়িল সৃতির ধোঁয়া
চুমুর দাগেও বাজিয়া উঠিল তাহার ঠোটের ছোয়া
কবর পাশে বসিয়া মাগো হৃদয়ে বেদনা আঁকি
তোমার টানে বেপরোয়া হই কবর-মাটি মাখি
বলেছিলে মা, যাসনে বাবা আমায় ছাড়িয়া দূরে
কোন সে মায়ায় চলিয়া গেলে দুঃখ ফুটায়ে স্বরে
সারা রাত মা তোমায় ভাবি দুচোখে আসেনা ঘুম
সর্বহারা এই ছেলেতে তুমি একটু কাটো না চুম


No comments