খুবাইব আহমদ
তুমি বুঝি জেনে গেছো আমি ভালো নেই
কাকে যেনো শুধু খোঁজো পথে হাঁটলেই
আমাকে পাবে না তুমি আগের বেশে
পাগল
হয়েছি আমি ঘুরি দেশে দেশে
তোমাকে তো ভালোবাসে অনেক মানুষ
আমাকে বাসোনি, এতে তোমার কি দোষ
অপরাধী নিজেকেই ভেবোনা কভু
পাগল হয়েও আমি ভালো আছি তবু
No comments