Header Ads

Header ADS

এলো রামাদান

এলো রামাদান

খুবাইব আহমদ

মুমিন হৃদে বাজলো শুনি খুশির জয়গান

পাপি মাফির জন্য আবার এলো রামাদান
রহমের দার খুলল খোদার সব মুমিনের তরে
ঝিরিঝিরি সুকুন নামে রোজাদার অন্তরে
মাগফিরাতের খুশ নসিব আর পায় ইমানে তেজ
খোদার পথে নেয় এগিয়ে তারাবির আমেজ
ইবলিসেরে শিকল বেধে রাখেন প্রভু দুরে
তার গোলামের জীবন যেনো যায় ভরে যায় নুরে
দোযখ থেকে পায় যেনো সে খোদায়ী নাজাত
মহান প্রভু তাই খুলে দেন রহমের দুইহাত
নিজের হাতে আল্লাহ দেবেন রোজাদারের হক
ইফতরী আর সেহরী তাঁহার প্রেম শেখা সবক
পাপমোচনের জন্য প্রভুর দেয়া এ মৌসুম
সব ছেড়ে তার প্রেম পেয়ালায় দাও তবে দাও চুম

No comments

Powered by Blogger.