Header Ads

Header ADS

আরেকবার দেখা হলো না



আরেকবার দেখা হলো না

যুবাইর ইসহাক

এই আকাশ-ভাঙা রোদের মধ্যে মিলিদের বাসায় এলাম হয়তো মিলি এখন বাসায় আছে

কোনো কাজ নেই তবু কলিংবেল বাজালে আন্টি যখন দরজা খুললেন, বললাম, চাচা আসতে বলেছিলেন অবশ্য গত পরশু বাজারে চাচার সঙ্গে দেখা হলে বললেন, বাসায় যেন একবার আসি

আন্টি বললেন, ভেতরে এসো আমি তাদের ডাইনিংরুমে বসি মিলি সাথে দেখা হলো গায়ে কলেজের ড্রেস কলেজ থেকে মাত্র বাসায় ফিরেছে আমায় দেখে সালাম দিলো

ডাইনিংরুমের পাশে বাথরুম মিলি কাপড় হাতে বাথরুমে ঢুকে আমি ডাইনিংরুমে সোফায় চুপচাপ বসে থাকি বাথরুমে কলবল শব্দ হচ্ছে ঝর্ণার শব্দ যেন একটা সুউচ্চ পাহাড় থেকে পানির ঢল গড়িয়ে পড়ছে শ্যাম্পুর গন্ধ ছড়িয়ে পড়ছে বাথরুম ছেড়ে মোহনিয়া গন্ধ

মিলিরা আমাদের কোনো আত্মীয় নয় একবার বাবা শহরে আমাকে দেখতে এসে মিলির বাবার সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা আমাকে পরিচয় করে দেন তোর চাচা, রাসেলদের মামাতো ভাই আমরা একসাথে বড়ো হয়েছি সে তখন আমাদের গ্রামে থাকতো চাচা তখন কোনো প্রয়োজনে তার কাছে যেতে বলেন

সেই থেকে তাদের বাসায় আসি এখনো কোনো প্রয়োজনে আসিনি কয়েকবার এসেছিলাম চাচার চাপে পড়ে, কয়েকবার মিলিকে দেখতে

আন্টি এসে বললেন, তোমার চাচা অফিসে ফোন দিয়েছিলাম, ফিরতে অনেক দেরি হবে

আমি উঠে পড়লাম আন্টি বললেন, বসো, খেয়ে যাবে আমি বসলাম না জানি এখানে লোভনীয় সুস্বাদু খাবার সাজানো থাকবে তবু হলের খাবারের জন্য উঠে পড়লাম

আমি রাস্তায় নেমে পড়েছি হঠাৎ মনে হলো, মিলিকে আরেকবার দেখা হলো না। 

লেখক: গল্পকার ও অনুবাদক

No comments

Powered by Blogger.