Header Ads

Header ADS

শব্দার্থ মুখস্থ করা বাদ দিন


শব্দার্থ মুখস্থ করা বাদ দিন


মাওলানা আলী আহমদ
আমার উসতাজ মহোদয় সবসময় বলতেন

ভাষা শিখতে এসে যারা অর্থসহ শব্দ মুখস্থ করে তাদের উচিত ভাষা শেখার চেষ্টাকে এখানেই থামিয়ে দেওয়া; কারণ, তাদের দ্বারা ভাষা শেখার কল্পনা করা যায় না।

ভাষা শেখার অব্যর্থ পদ্ধতি হচ্ছে শিশু হয়ে যাওয়া। একটি শিশু অল্পদিনেই ভাষা আয়ত্তে নিয়ে আসে; অথচ সে কোনো শব্দ মুখস্থ করে না, মুখস্থ করার চেষ্টা করে না, তাকে মুখস্থ করানো হয় না, মুখস্থ করানোর চেষ্টাও করা হয় না।

শব্দ বা ব্যাকরণ দিয়ে ভাষা শিখতে চাওয়া একধরনের দিবাস্বপ্ন। বহির্দেশে অবস্থানকারী ব্যক্তি সে দেশের ভাষা শেখার জন্য ব্যাকরণ আত্মস্থ করেনি; এই কথা তাকে কেউ বলেও নাভাষা শিখতে হয় ব্যবহারের মাধ্যমে। যা শিখেছি তা অন্যত্র যথাযথ ব্যবহার করতে পারাটাই হচ্ছে মূলকথা। শুনতে শুনতে আর বলতে বলতে ভাষা শেখা হয়। অবশ্য সাহিত্যমান চাইলে আরো দুটি কাজ আছে। সেগুলো এখন আলোচ্য নয়।

আমি জানি, ‘তুমি ভালো আঁকতে জানোএই বাক্যটির আরবি

 إنك تعلم أن ترسم جيدا

কিন্তু একজন আরবিভাষী এই বাক্যটি কীভাবে, কোন উচ্চারণে বলে তা জানতে হবে, এই জানার নাম ভাষাচর্চা।

আরবিভাষীদের কাছে আমি এই বাক্যটির আরবি শুনেছি এভাবে

إنك تعرف كيف ترسم

আমাদের ব্যবহার ও তাঁদের ব্যবহারের পার্থক্যটা এখানে গুরুত্বের সাথে লক্ষণীয়।
এবার আসি মূলকথায়। যখন আমি জানতে পারলাম, ‘তুমি ভালো আঁকতে জানোএই আঙ্গিকের বাক্যগুলোকে আরবিতে এভাবে ব্যাক্ত করা হয় তখন আমাকে খোঁজতে হবে বাংলাভাষায় এরকম বাক্য আর কী কী আছে। তাৎক্ষণিক যতটা বাক্য মনে উদয় হবে সবগুলোর আরবি এভাবে তৈরি করে নেওয়া। যেমন

১. তুমি ভালো হাসতে জানো/ তোমার হাসি সুন্দর

إنك تعرف كيف تبسم/تضحك

২. তুমি সাঁতারে দক্ষ/ তোমার সাঁতারের স্টাইল দারুণ
إنك تعرف كيف تسبح
৩. তুমি ভালো খেলতে পারো/ তোমার খেলার ধরণ সুন্দর
إنك تعرف كيف تلعب
এই তিন উদাহরণের মাধ্যমে কীভাবে ভাষাচর্চা করতে হয়হয়তো কিছুটা বোঝাতে পেরেছি।
তারপরে আরেকটা কাজ করা যায়; এখানে উদাহরণগুলো সম্বোধিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অনুপস্থিত ব্যক্তি কিংবা নিজের ক্ষেত্রে কেবল সিগা পরিবর্তন করাই যথেষ্ট।



 

 

 

 

 

ব্যর্থতা, অবনতি, চ্যালেঞ্জের মুখে পড়েই মানুষ সবচেয়ে ভালো শেখে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি; গুগল, ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠানের শুরু হয়েছে যেখানে, সেখানে ব্যর্থতার অভিজ্ঞতা না থাকলে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তোমার পেছনে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। কারণ, বাধাকে কতখানি সুযোগে পরিণত করতে পারো , সে সম্পর্কে তারা ধারণা পাবেনা। কোনো বিশ্ববিদ্যালয় তোমাকে সেই শিক্ষা দেবে না। কারণ, কীভাবে সফল হতে হয়, সব পাঠ্যক্রম সেটা শেখানোর জন্যই তৈরি। কীভাবে ব্যর্থ হতে হয়, সেটা কেউ শেখায় না। ব্যর্থ হয়েই তোমাকে শিখতে হবে। সুতরাং নিজেই নিজেকে শেখাও।



অধ্যাপক ভিনসেন্ট চ্যাং

No comments

Powered by Blogger.