কবিতা
আজ হতে দশ বছর পরে...
আজ হতে গুণে গুণে ঠিক দশ বছর পরে তোমার ছেলে
কিংবা মেয়ে পাঠ্যবই টেবিলে রেখে আমার কবিতা মুখস্থ
করার পর যখন কবি পরিচিতি পড়তে যাবে, তুমি কি আমার
তুমি কি বলবে, ২০০৩ সালে বিখ্যাত এই কবি আমাদের
ছোট্ট কুঠিরে থাকতেন!
আমাকে বাংলা ও ইংরেজি বর্ণমালা, আরবি আলিফ বা তা
এবং উর্দূর প্রাথমিক শিক্ষাও দিয়েছেন!
আমার নাম উচ্চারণের সময় তোমার ঠোঁট কি অন্তত একবার
হলেও কেঁপে কেঁপে উঠবে?
তোমার চোখের কোণে বিরহের জল এলে অন্য রুমে লুকিয়ে
মুছে আবার এসে কি দাঁড়াবে তোমার মানিকের পড়ার টেবিলের কাছে?
তুমি কি বারবার অনুরোধ করবে,
“আরেকবার আবৃত্তি করো, সোনা,
আরেকবার! আর মাত্র একবার!!”
আমাদের ভালোবাসার রাজধানী ষোড়শী কুশিয়ারার স্মৃতিসাগরে
কি একবার হলেও সাঁতরে আসবে প্রেমডানায় ভর করে?
না, সোনামণিকে ঐসব দীর্ঘ কেচ্ছাকাহিনী শোনানোর
দরকার নেই।
তোমার দুয়ারে জীবনের প্রথম ও শেষ আকুতি,
তুমি আমার পরিচয় ওকে বই থেকে কষ্ট স্বীকার করে
মুখস্থ করতে দিওনা, প্লিজ!
তুমি আমার বৃত্তান্ত পেশ করে শেষে এই একটিমাত্র কথা বলবে-
“আমি তার এবং সে আমার, আমরা দু’জন একসময়
ঘনিষ্ঠ বন্ধু ছিলাম!”
.png)

No comments