Header Ads

Header ADS

নাদভী পরিবার ও ভারতের মুসলমান


কার কাছে কেমন মনে হবে জানি না; তারপরও বলছি।

১৯৮১ সালের কথা। বাবরি মসজিদের ব্যাপারে ভারতের সরকার সমঝোতার লক্ষ্যে বলেছিল, এইখানে যেহেতু রামের জন্ম তাই আমরা চাই এখানে একটা রামমন্দির হোক। অতএব অর্ধেক আমাদেরকে দিয়ে দিন আর অর্ধেক আপনারা ব্যবহার করুন। এর বিনিময়ে আমরা আপনাদেরকে বাবরি মসজিদের পাশে দশ একর জায়গা দেব তাতে আপনাদের যা খুশি করতে পারবেন।

আবেগি মুসলমান বলেছিল, শরীরে একফোঁটা রক্ত থাকতে বাবরি মসজিদের এক ইঞ্চিও কাউকে দেওয়া হবে না।

তখন বিনয়ের সাথে সাইয়িদ আবুল হাসান আলী আল হাসানী আন নাদভী রাহিমাহুল্লাহ বলেছিলেন, দেখুন, আমরা অর্ধেক তাদেরকে দিয়ে দিই, এতে আমাদেরই লাভ। ভবিষ্যতে আর কোনো দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা থাকল না এবং প্রদেয় দশ একর জমিতে আমরা একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তৈরি করব; যা হবে পৃথিবীর জন্য বিস্ময়।

কেউ তাঁর কথা শোনেনি বরং ঠাট্টা করেছে।

হে ভারতের মুসলমান, তোমাদের বাবরি মসজিদ কোথায়?

তিন তালাক পতিত হওয়া নিয়ে যখন ভারত সরগরম তখন সালমান নাদভী হাফিযাহুল্লাহ বলেছিলেন, দেখুন, একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে এটা গরিষ্ঠের মত। তবে তিন তালাকে এক তালাক পতিত হবে এমন বক্তব্যও কিন্তু কিছুকিছু সালাফ থেকে বর্ণিত আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লঘিষ্ঠের মত গ্রহণ করি এবং সরকারকে বলি, ঠিকাছে, তিন তালাকে এক তালাকই পতিত হবে। তবে একসাথে তিন তালাক দেওয়া কবীরা গোনাহ হিসেবে যে ব্যক্তি একসাথে তিন তালাক দেবে তাকে সাথেসাথে হাজতে পুরে স্মরণকালের সেরা ধোলাই দিবে। এতে সরকার আমাদের কথা রাখবে এবং ভবিষ্যৎ-প্রজন্মের জন্যে এটাই মঙ্গলজনক।

সালমান নাদভী'র কথাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাঁকে বিভিন্নভাবে তিরস্কার করা হয়েছে এবং নানান কথা বলা হয়েছে।

হে ভারতের মুসলমান, তিন তালাক পতিত হওয়া বিষয়ক গরিষ্ঠের মাযহাব আজ কোথায়?

পুনশ্চ: সত্য সবসময় অধিকাংশের সাথে থাকে এমনটা নয়; সত্য একজনের সাথেও থাকতে পারে।

আলী আহমদ

১৩/০৬/২০

No comments

Powered by Blogger.