Header Ads

Header ADS

একমুহূর্তের ঘুম ও জীবনের শিক্ষা


হজরত উমর রাদিআল্লাহু তাআ'লা আনহু ঘোষণা করেছিলেন যে, আমার প্রজাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব যতক্ষণ আমি আদায় করতে না-পারব ততক্ষণ চুরির দায়ে হাত কাটার বিধান আমি কার্যকর করব না।

চোর কিংবা ডাকাত, পকেটমার অথবা বাটপার তারা যে অপরাধ করে তার পেছনে প্রধান কারণ কিন্তু অভাব। এই অভাব যদি পৃথিবী থেকে এখনই বিদায় নেয় তাহলে আগামী কাল দেখা যাবে চোর-ডাকাতের সংখ্যা শূন্যে।

আমরা দেশ ও বিশ্বের অভাব দূর করার ক্ষমতা রাখি না মোটেই। নিজেদের অভাবের কেচ্ছা-কাহিনিরই কিনারা নেই; অন্যেরটা দেখার ফুরসত কই পাই! তাই বলে বসে থাকাতে কিংবা চুপ থাকাতে সার্থকতা নেই।

মামুনকে আরবী ব্যাকরণ পড়িয়ে এগারোটার দিকে একটু বিছানায় গা হেলিয়ে দিলাম। কীভাবে জানি হঠাৎ চোখ লেগে গিয়েছে। তারপরই দেখলাম একটা দারুণ স্বপ্ন। ভাবলাম, স্বপ্নটা সবার সাথে শেয়ার করলে হয়তো অনেকের উপকারে আসতে পারে।

দেখলাম, আমরা তিনজন (আমি, আমার ভাই ও আবদুল হক) বের হয়েছি কোনোএক কাজে। একটা দোকানে গেলাম কিছু কেনাকাটা করব বলে।

দরদাম শেষে টাকা দিচ্ছেন আমার ভাই। একটা ছোট ছেলে ফলো করছিল আমাদেরকে অনেক আগ থেকেই।

দোকান থেকে বের হতেই দেখলাম ছোট ছেলেটা চুপিচুপি আমার ভাইয়ের পকেট থেকে মানিব্যাগ বের করে পগারপার হওয়ার চেষ্টা করছে। তাকে আলগোছে ধরে একটু দূরে নিয়ে বললাম,

ধরো, তুমি একহাজার টাকা নিয়ে বের হয়েছ ঢাকা যাওয়ার জন্যে। রাস্তায় এক পকেটমার তোমার এই একহাজার টাকা নিয়ে উধাও হয়ে গেলে তোমার কাছে কেমন লাগবে। ছেলেটা দেখলাম চুপ হয়ে গেল। কিছুই বলছে না।

বললাম, তোমার একহাজার টাকা পকেট থেকে উধাও হয়ে গেলে যেমন তুমি ভীষণ চিন্তিত হবে এবং দিশেহারা হয়ে যাবে ঠিক তেমনই ঐ লোকটাও তো দিশেহারা হবে, তাই না! সে মাথা নাড়ল বললাম, এ কাজ না-করে অন্যকাজ কি করা যায় না? সৎভাবে চলতে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে সাহায্য করবেন। সে রাজি হলো। তাকে কিছু টাকা দিয়ে বললাম, যাও, এ কাজ কতটুকু নীচ তুমি নিজেই চিন্তা করো। সে চলে গেলে আমিও আমার পথে হাঁটলাম।

এভাবে অপরাধে কাউকে পেলে মারধর না-করে বুঝিয়ে বলাটা হয়তো বেশি উপকার বয়ে আনবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তাওফীক দান করুন!

আলী আহমদ

১৩/০৬/২০

No comments

Powered by Blogger.