আত্মজীবনী
আত্মজীবনী
.
আলী হাফিজ
.
আমার পাপের কথা বলছি,
আগেবাগে বলে নিই, এটা তোমাদের ব্যাকরণিক ভুল।
.
শুনো, একটা সময় ছিলো যখন আয়োজন করে রঙধনু ছুঁতে যেতাম
তারপর চোখের সামনে ওড়াওড়ি করত অগণিত কিশোর স্বপ্ন
মালিকানাধিন দর্পণে সযতনে চিত্রিত সে স্বপ্নগুলোকে তোমরা এসে দেখে যেতে পারো
.
অধুনা বর্ণিল অতীতের পিচ্ছিল গায়ে হাত বুলাতে যেয়ে দেখি
স্বাস্থবান বিরহে ভরে উঠছে উভয় মুঠ
অতপর আবিষ্কার করি,
তোমাদের এই কবি বাকপ্রতিবন্ধী।
.png)

No comments