ওয়ালী রাহমানের কবিতা
সভ্যতার অবতার
এই একটা জায়গাই বারবার আঘাতগ্রস্থ হয়, কিন্তু কেন ?
এই একজন মানুষই বারবার আঘা
তগ্রস্থ হয়, কিন্তু কেন?
এই একটি আঁচলেই বারবার দন্ত-নখর বসাতে চায় শকুনেরা,
কিন্তু কেন?
পৃথিবী কি আবারো হারিয়ে যাবে সেই অতল অন্ধকারে?
পৃথিবী কি আবারো হারাবে তার গতি?
হায় পৃথিবী, তুমি কি সেরে উঠতে পারবে সেই গভীরতর অসুখের ক্ষত?
হায় যিশু বিশ্ব, তুমি কি বারবার মুছে ফেলতে চাও তোমার সেইসব দাতাদের দান, যাদের দানে আজ পৃথিবীর শিখরে তোমার সম্মান?
হায় পৃথিবী, সেইসব দান-অবদান উঠিয়ে নিলে তুমি কি তোমার পরিচয় তুলে ধরতে পারবে- তোমাকে যা দিয়েছিলেন হযরত মুহাম্মদ?
শান্তি ও সভ্যতার হে অবতার, কদমে তোমার অসংখ্য সালাম।
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলাল্লাহ্
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লেখক: ওয়ালী রাহমান
কবি ও প্রাবন্ধিক


No comments